জীবন
জীবন সেতো একটা মহাকাল
এটা তো কোন বর্তমান না অতীত
এই জীবন টা নিয়ে তো সব
এই কাল হল জীবন কাল।
বড়াই করার মতো কিছু নেই
নেই কোন মরযাদা বা প্রাপ্য
কখন জানি থেমে যাবে
সেই জীবন নামের অধ্যায় ।
অধ্যায় বলতে কিছু বুঝি না
বুঝি শুধু জীবন মানেই জীবন
কেন মানুষ এই জীবন নিয়েই
করে শুধু বড়াই ।
একদা শুনেছি জীবন নামের
এই জিনিসটা বড় কঠিন ।
তাই বড়াই করবে
কারন জীবন মানেই কষ্ট।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন