আড়াই বছরের প্রেম
আড়াই বছর ঘুরে তোমার
পারিনি চিনতে মনকে
যেদিন আমি শুনলাম
তুমি ভালবাস অন্য জনকে ।
ভাল যদি নাই বাসতে
বললেনা কেন মুখ ফুটে
তাহলে আর যেতাম নাকো
তোমার কাছে ছুটে ।
যতবার আমি বলতে চেয়েছি
ভালবাসার কথা
ততবারই দিয়েছ তুমি
বুক ভরা ব্যাথা ।
তখনি আমি বুঝে ফেলেছি
পাষাণ তোমার মনটা
তখন থেকেই প্রিয়া হল
অশ্রু জলের গানটা ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন