জ্ঞান পাপীর ইতিহাস
বদল হচ্ছে আইন-কানুন
বদল হচ্ছে নারীনীতি
জ্ঞান পাপীদের চল-চাতুর্য়ে
হচ্ছে দেশের সর্বনাশ।
রক্তে লেখা একাত্তরের
ইতিহাসে ও দেয় হানা
লজ্জাহীনের যায় না স্বভাব
বলতে গেলে তা মানা।
আর কতদিন সস্তা দেশে
সভ্যতাহীন করবে বাস
সত্য পুথি জবর –দখল
ইতিহাসের সর্বনাশ।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন