Powered By Blogger

মঙ্গলবার, ১০ মে, ২০১১

হৃদয় পুড়ে

হৃদয় পুড়ে
বেদনার রোদে দাঁড়িয়ে আমি
হৃদয় পুড়ে হয়েছে ছাই
দাঊ দাঊ করে জ্বলছে আগুন
আতর্নাদের চিৎকার শুনতে পাই ।

হারানোর ব্যাথা কি যে ব্যাথা
দিবা নিশি তাড়িয়ে বেড়ায়
ক্ষয়ে ক্ষয়ে পাহাড় ধেয়ে
ঝর্নার জল সাগরে হারায় ।

হায় মানবী পাষাণ তুমি
মজেনা তবু তোমার মন
অশ্রু ঝড়ায় দু চোখে আমার
তোমার আবহেলায় যখন তখন ।

ভালবাসায় তোমার ছলনা
তুমি হৃদয় ভাঙ্গার কারিগর
তোমায় পাব বলে আমি
একাই রইলাম জীবন ভর ।

হৃদয় পুড়ে প্রেম অনলে
তোমার দেখার চক্ষু নাই
এ যন্ত্রণার প্রতিদান পাবে তুমি
তোমার বাঁচার উপায় নাই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন