সুখে থেকো প্রিয়া
সুখে থেকো ওগো প্রিয়া
চলে গেলাম দূরে
তোমার হৃদয়ে আর কোন দিন
আসব নাকো ফিরে ।
সুখে থেকো স্বামী নিয়ে
আঘাত দিওনা তারে
তাকেই নিয়ে জীবন তোমার
থাকবে সুখে ভরে ।
আমার কথা তোমার যদি
কখনো পড়ে মনে
ভুলে যাবার চেষ্টা করো
কেউ না যেন যানে ।
সারা জীবন সুখে থেকো
এই করি কামনা
তবুও তুমি জেনে রেখো
তোমায় কোন দিন ভুলবোনা ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন