হারানো প্রেম
প্রিয়া বলে ডাকলে তোমার হয়তো হবে ভূল
ভালবাসার মূল্য আমায়
দাওনি একচুল ।
কোন দিন যদি জানতাম আমি
ভালবাসায় এত কষ্ট
তাহলে আর সরল জীবন
করতাম নাকো নষ্ট
কষ্টের মাঝে তবুও আমি
রেখেছি তোমায় বুকে
আমায় ভুলে জানিনা তুমি
আছো কত সুখে ।
এ জীবনের সাথী আমি
ভেবেছিলাম তোমায়
অবহেলা আর দুঃখ দিয়ে
বিদায় করলে আমায় ।
ভুলে গেছো তুমি
হারানো প্রেমের স্মৃতি
হয়তো প্রকৃতির এটাই
মহান রীতি ।
