সুন্দর মন চাই
সুন্দর একটা মন চাই
যে মনেতে দাগ নেই
যদি পাই সুন্দর মন
বিনিময়ে দিতে পারি এ জীবন ।
তার কাছে শুধু চাই ভালবাসা
তাকে নিয়ে বাধবো সুখের বাসা
একা একা আর ভাল লাগেনা
কবে পাবো সুন্দর মনের ঠিকানা ।
দিন কাটে কভু রাত কাটে না
ঘরে আর মন বসে না
যদি না মেলে মনের দেখা
তাইলে হবে জিবন-ই বৃথা ।
কারো কি এতটুকু দয়া হয় না
তবে কি মনের দেখা পাবো না ।।
Sorrow

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন