Powered By Blogger

বুধবার, ১১ মে, ২০১১

বন্ধুর ভালবাসা ও নীরবতা

বন্ধুর ভালবাসা ও নীরবতা

ভালবাসা মনবাসী মনের ভিতরে
ভালবাসা সাদা হাঁস জলের ওপরে
ডুব দেয় মাছ পায়, মুক্তো পায় না
আমার সেই কথা গুলো বলা যায় না।

ভালবাসা মনবাসী মনের ভিতরে
ভালবাসা শঙ্খচিল পাখার ভারে
বলব তোমাকে আজ এ মনের কথা
তার আগে প্রয়োজন কি নীরবতা।

নীরবতা নীরবতায় কেটে যায় সময়
তোমাকে জানাতে পারে না তবু এ হৃদয়
বলতে পারি না তোমায় ওই একটি কথা  
তার চেয়ে ঢের ভাল এই নীরবতা
  তাই বন্ধুর ভালবাসা নীরবতা।

ভালবাসা মনবাসী মনের ভিতরে
ভালবাসা কালো মেঘের ওপরে
ঝড় হয় বৃষ্টি তবু নাকো জল পরে
আমার সে কথা গুলো বলা হয় না
তাই বন্ধুর ভালবাসা ও নীরবতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন