Powered By Blogger

মঙ্গলবার, ১০ মে, ২০১১

ঝরে যাওয়া ফুল

ঝরে যাওয়া ফুল

একদিন একটি ফুল ঝরে গেল
হয়তো কোন ঝড়ো  হাওয়ায়
অথবা সূরয়ের প্রখর উত্তাপে
নয়তো কারও হিংস্র নখের আঁচড়ে।
           যেমনটি ঝড়ে গিয়েছিল
তিশা সুরভী ইয়াসমিন.............
আমি এখন অন্য চেতনায়
                                           অন্য জগতে
            অন্য সময়ে
দিন বদলের নেশায় যুদ্দবাজ হয়ে উঠেছি ।
সুরভী তুমি আমার
তোমাকে দেখিনা কত দিন
কতকাল আমি তোমার
উষ্ণ আলিঙ্গন থেকে বঞ্চিত
তবুও
বারবার মনে পড়ে
তোমার সেই চির চেনা মুখটা
অকৃপণ হস্তে তোমাকে সঁপে দেওয়া
সেই সব মুহুর্ত গুলো .................
                               সেই নদী
              সেই আকাশ
                               সেই বাতাশ
               সেই বৃষ্টি
                               সেই কথা
                সেই গান ।

1 টি মন্তব্য: