Powered By Blogger

রবিবার, ৩১ মার্চ, ২০১৩

নিঝুম রাতে


নিঝুম রাতে

আজ ভালবাসি তোমায়
ভালবাসি তোমার সেই হাসি
যে হাসি আমি দেখেছি
কোন এক নিঝুম রাতে।।

আজ ভালবাসি তোমায়
ভালবাসার জন্য আজ খুজি তোমায়
তুমি বলেছিলে
আমাকে খুজে পাবে হয়তো
কনো ভরের মাজে ।।

আজ ভালবাসি তোমায়
তোমার ভালবাসায় সিক্ত হৃদয় আমার
তাইতো ভালবাসা খুজে বেড়াই না আর
তাইতো ভালবাসা এমনই হয়।।

আজ ভালবাসি তোমায়
সেই আগের মতই
যদি চাও ফিরে এসো
কনো এক নিঝুম রাতে ।।

তুমি আসবে বলে

তুমি আসবে বলে
সারা দিন, নিরিবিল পরিবেশে
একান্ত মনে বসে থাকলে,
তোমাকে পাওয়া যাবে

তুমি আসবে বলে
কতকাল কত বছর আর!!
অপেক্ষা করো পাবে তুমি
তোমাকে পাওয়া যাবে

তুমি আসবে বলে
পুর্নিমা রাতে, ছাঁদের উপরে একাকী বসে
চাঁদের দিকে তাকালে,
তোমাকে পাওয়া যাবে

তুমি আসবে বলে
নিঝুম রাতে, একাকী বসে
খোলা আকাশে নিচে কেটে গেল
তুমি বলে ছিলে
তোমাকে পাওয়া যাবে










মা কত ভালবাসি তোমায় !

যখন কষ্টে গেরা পৃথিবীটা
কেউ থাকে না পাশে
শুধু থাকে পাশে আমার মা
কত ভালবাসি মা

তুমি জানো না………..
তুমি জানো না……….

আধারে পৃথিবী আমার
আলো হয়ে আছো তুমি মা আমার...









হৃদয়ের দরজা খোলা

তোমার যখন ইচ্ছা করে
এসো তুমি ফিরে
তখন তোমায় আপন করে
রাখবো বুকের নীড়ে

তুমি হয়তো ভুলে গেছো
অতীত কালের কথা
সে সব কথা মনে হলে
বাড়ে বুকের ব্যাথা

তুমি ছিলে এই হৃদয়ের
একটি গোলাপ ফুল
আজ তোমাকে হারিয়ে আমি
হারালাম ভালবাসার কূল

তবুও তুমি মনে রেখো
যাবেনা তোমায় ভুলা
তোমার জন্য সারা জীবন
হৃদয়ের দরজা খোলা


অভিমানির ভালবাসা

কেন কেন আমার উপর
তোমার এত অভিমান
জানো তোমার কথা মনে হলে
গেয়েছি বিরহ গান

জানো তোমাকে আমি
কত ভালবাসি
এক পলক তোমায় দেখার জন্য
রাস্তায় ছুটে আসি

সেদিন প্রথম তোমার সাথে
হলো আমার কথা
ভাবিনী কোনদিন আমায়
দেবে তুমি ব্যথা

কেমন করে বুঝবো তোমায়
হারিয়ে ফেলেছি ভাষা
তাইতো কবিতার নাম দিয়েছি
অভিমানির ভালবাসা
            Sorrow





তোমায় ধরে রাখতে পারিনী

অবশেষে চলে গেলে তুমি
ধরে রাখতে পারলাম না
তোমার যাওয়ার পথ চেয়ে আমি তবুও পিছু ডাকলাম না

হয়তো ভুল আমারী ছিল
আমি করেছি প্রতারণা
দুঃখ যত আমারী আমারী থাক
তুমি কোন দুঃখ করোনা

কি আর আমি এমন হারিয়েছি
যে কেঁদে কেঁদে বুক ভাসাবো
তুমি যা চাও বা হারালে
বলতে পারো আমি কি নিয়ে বাঁচবো

তুমি আমার অন্তরে ছিলে
অনন্ত কালের ভালবাসা
সন্মান টুকু সম্বল আমার
বেঁচে থাকার এইতো আশা

ভালবাসা বলে কি আর
সবি তোমার হয়ে যায়া
ভালবাসার মূল্য এভাবে চাইবে তুমি
আমার প্রথম পরাজয়
                   Sorrow