Powered By Blogger

বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫

গান -১২



গান -১২ 

মেঘলা দিনে বসে একা 

মেঘলা দিনে বসে একা
                  ভাবি আমি তোমার কথা .........২
তুমিও  বুঝলে না
                   ভালবাসলে না
তুমি চলে গেলে আমায় একা ফেলে ...............২

 মেঘলা দিনে বসে একা
                    ভাবি আমি তোমার কথা .........২
তুমি নেই কিছু নেই
                      এই জীবনে আমার
বলেছিলে তুমি একথাটি আমায় ...............১

আজ তুমি নেই তবুও আমি
                       ভাবি শুধু তোমার কথা
মেঘলা দিনে বসে একা
                  ভাবি আমি তোমার কথা .........২

গান নাম্বার -১



 গান -১ 

আজও তোমার কথা !!

আজও তোমার কথা মনে পরে
তোমায় ভেবে ভেবে কাদে মন
তুমি আজ নেই
শত ব্যথা জমা আছে আমার মাঝে ......২ ,
                 হো      হো        হো
বুঝিনি  কখন চলে যাবে
আমাকে যাবে যে  ভুলে  তুমি ,
তুমি আছো তুমি রবে
এই বুকেরই মাঝে ..................২
                 হো      হো        হো
আজ তুমি নেই
আমিতো আছি আগেই সেই ।
জানি তুমি লুকিয়ে কাঁধও
ব্যথা লাগে বলে আমাকে মনে করে ............২
আজও তোমার কথা মনে পরে
তোমায় ভেবে ভেবে কাদে মন
তুমি আজ নেই
শত ব্যথা জমা আছে আমার মাঝে ......২ ,
                 হো      হো        হো

মঙ্গলবার, ২ জুন, ২০১৫

ছেলেটির চাওয়া



ছেলেটির চাওয়া
সুন্দর একটা স্বপ্ন ছিল,  তোমাকে নিয়ে !
বাধবে সুখের ঘর ,
হয়তো তোমার ছিলনা সেই চাওয়া,  তাতে কি ?
স্বপ্ন ছিল যে ছেলেটির চাওয়া

প্রতিদিন তোমার ছবি একবার করে দেখি
আর নিজের কাছে নিজে  কে প্রশ্ন করি
কি ছিল তোমার চাওয়া ?
আর কি বা ছিল আমার চাওয়া ?

যে দিন চলে যাবো দূর বহুদূরে-
পাবেনা খুজে এই আমাকে , তখন কি করবে ?
আজানা চাওয়া-পাওয়া্র প্রত্যয়ে –
হয়তো বা এই আমাকেই  খুজবে !!!! … Sorrow

অবুঝ হৃদয়ের ভালবাসা



অবুঝ হৃদয়ের ভালবাসা 

জীবন দিয়ে যদি কাওকে সত্যিই ভালবাসো
তাহলে তাকে হারিয়ে যেতে দিওনা ,
কারন চোখের জল হয়তো মুছতে পারবে
কিন্তু অবুঝ হৃদয়ের ভালবাসা মুছতে পারবে না ।


হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না 
কারন সে তোমার কান্নার মুল্য দিবে না ,
হৃদয়বান মানুষের জন্য কাঁদো
কারন সে তোমার অবুঝ হৃদয়ের , ভালবাসার
মুল্য দিয়ে বুকে টেনে নিবে । 


একটি হৃদয় কখনো দুটি মন বহন করতে পারে না
কিন্তু একটি ভালবাসা যখন পরিপূর্ণতা পায়
তখন দুটি মন এক হয়ে যাই
কারন এ যে অবুঝ হৃদয়ের ভালবাসা ।।

                                         Sorrow !!

মা আমার জীবন !



মা আমার জীবন ! 

মাকে নিয়ে গল্প লিখি বা কাব্য লিখি
সারা জীবন থাকবে সাথে মায়ের দোয়া
বইবে জীবন ভর । 

মা যে আমার পদ্মা নদীর আসরে পরা ঢেউ
মায়ের  বুকে যেন কেউ দিওনা দুঃখ ।
মা যে আমার সকাল বেলার হাসি
আমরা  এমন মাকে যেন
জীবন দিয়ে ভালবাসি ।
]
মা যে আমার দূর নক্ষত্র মাজে ঝিকিমিকি তারা
মা সারা যে জীবন আমার শূন্য
বাঁধন হারা ।…………Sorrow