ভালবাসি বলেইতো নাকি ?
এইযে আমি তোমার দিকে চেয়ে থাকি
এইযে আমি দিনরাত্রি তোমাকে দেখি,
তুমি সুন্দর বলেইতো নাকি ?
এইযে এত সারাদিন ঝগড়াঝাঁটি
হুতাই নাতায় কথায় কথায় খুনসুটি
বুকের মধ্যে থাক বলেইতো নাকি ?
এইযে এত মথায় মাথায় ঠুকাঠুকি
কথায় কথায় অর্থহীন বকাঝকি
মনের মিল আছে বলেই তো নাকি ?
এইযে ঘরে মিথ্যা বলে বাইরে বের হয়
ঘড়ি কাটা বন্ধ করে পথ চেয়ে থাকি
ভাল লাগে বলেই তো নাকি ?
এইযে মেলায় যাবার জন্য ডাকি
ভিরের মধ্যে শক্ত হাতে ধরে রাখি
হারিয়ে যাবার ভয়েই তো নাকি ?
এইযে এত ছলাকলাই বুকের ভিতর আগুন জ্বালাই
ভালবাসি এই কথাটি আজো যে যায়নি বলা
ভালবাসি বলেই তো নাকি ?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন