নদীর মত পাষাণ
নদীর মত চলছে জীবন
নাই কূল কিনারা
তবুও মনে হয়
বাঁচবোনা তোমাকে ছাড়া ।
নদীর ঢেউয়ে ভাংগে যেমন
নদীর দুই কূল
আমার জন্য তোমরা মনটা
হয় নাকো ব্যাকুল ।
নদীর মত পাষাণ তুমি
পাষাণ তোমার মনটা
নিজের হাতে নিয়ে নাও
আমার ব্যার্থহীন জীবনটা ।
নদীর পানি চেষ্টা করেও
বেঁধে রাখা যায় না
পরের হাতে তুলে দিতে
মন যে আমার চায়না ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন