বন্ধু আমি তোমার
বন্ধু আমি তোমার আহত প্রেম ভালবাসার নিলজল
বন্ধু আমি তোমার অস্রুজলে ভেজা সপ্নের তাজমহল
বন্ধু আমি তোমার বাসন্তী যৌবনে নিষ্ঠুর নির্জনতা
বন্ধু আমি তোমার রংধনু কষ্ট নিঃঙ্গ নীরবতা ।
বন্ধু আমি তোমার ক্ষতবিক্ষত হৃদয় সঞ্চিত বিষাদ
বন্ধু আমি তোমার অসীম আকাশে হেলানি মৃধবৃত চাঁদ
বন্ধু আমি তোমার কপালে প্রথম শিহরিত মুখ
বন্ধু আমি তোমার একজনমে শত জন্মের দহন দুঃখ ।
বন্ধু আমি তোমার নীলযন্তনা ,নীলার স্রোতে ভাংগা কুল
বন্ধু আমি তোমার বুকের বাগানে পাথরে ফোটা ফুল
বন্ধু আমি তোমার অদ্ভুত ঘর সংসার একাকী জীবন
বন্ধু আমি তোমার ভালবাসা আমারো আছে মন ।
বন্ধু আমি তোমার এলোকেশে জড়ানো ক্লান্ত ঘুমের ঘ্রান
বন্ধু আমি তোমার কৃষ্ণকাঠের মূর্তি,এক মৃত্যুহীন প্রান
বন্ধু আমি তোমার সঙ্গিহীন শয্যায় একাকীত্রের লাস
বন্ধু আমি তোমার নৈঃশব্দের কান্না,পাজর ভাঙ্গা দীর্ঘ শ্বাস ।
বন্ধু আমি তোমার নিঝুম রাতে নীল আকাশের পদাবলী
বন্ধু আমি তোমার মনো মন্দিরে ঈশ্বরের শ্বাসত প্রেমাঞ্জলি
বন্ধু আমি তোমার অতৃপ্ত কালজয়ী প্রেমের সুধা
বন্ধু আমি তোমার ফর্সা বাহুর পোড়া মৃধা ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন