আজ হৃদয় অন্ধকার
সুদূর আকাশ দেখছি তোমায়
শত তারার --------গানে
মাধবী রাত জ্যোৎস্না তোমার
চাইছে আমার পানে ।
বলছি আমি আলোকে দেবো
এক মুঠো পূর্নিমা
সেই আলোতে মন রাঙ্গাবো
ভুলে যাব যন্ত্রণা ।
হতাশ হাওয়া দূর থেকে ঐ
ডাকছে ইশারাতে
ডাকছে আমায় দূর আকাশে
নিঃস্ব দুখি রাতে ।
কোথায় যাব কোন আধারে
কোন সে সুদূরের ডাকে
আলোকে নেব বলছি আমি
এই যে নদীর বাঁকে ।
সুখ ছিল এতদিন
প্রান ভরে আমার
আজ কেন হাহাকার হৃদয় অন্ধকার ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন